ডিজিটাল মুদ্রার বৈশ্বিক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে আইএমএফ
কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা (সিবিডিসি) বাস্তবায়নের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম তৈরি করার পরিকল্পনা ঘোষণা করেছে আন্তর্জার্তিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে প্রতিষ্ঠানটি সতর্ক করে দিয়েছে যে যদি ভালোভাবে এটি ডিজাইন না করা হয় তবে তা আর্থিক ব্যবস্থা এবং অর্থনীতির জন্য যথেষ্ট ঝুঁকির কারণ হতে পারে। খবর রয়টার্স।
ওয়াশিংটন-ভিত্তিক আইএমএফ একটি মানসম্মত সিবিডিসি প্ল্যাটফর্ম থাকার সুবিধাগুলোকে স্বীকৃতি দিয়েছে, যা আর্থিক ব্যবধান পূরণ করতে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা।
‘সিবিডিসিগুলো আরও বেশি লোককে আর্থিক পরিষেবায় অ্যাক্সেস দেওয়ার মাধ্যমে অন্তর্ভুক্তি বাড়াতে সাহায্য করতে পারে, এবং কম খরচে, পেমেন্ট সিস্টেমের স্থিতিস্থাপকতা এবং দক্ষতাকে শক্তিশালী করতে পারে এবং ক্রস-বর্ডার পেমেন্ট এবং রেমিট্যান্সকে সস্তা এবং দ্রুত করে তুলতে পারে,’ তিনি বলেন।
ডিবিটেক/বিএমটি







